মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

সংগ্রামী ফাতেমার ঘরে ইউএনও, সমাজসেবার হাতছানি এখন আশার আলো

নাজমুল হোসেন, বীরগঞ্জ
বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

জরাজীর্ণ কুড়ে ঘরের ভেতরে বসে ছিলেন প্রতিবন্ধী ফাতেমা। চোখে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু ভেতরে ছিল এক অদম্য সাহস। দীর্ঘদিন ভিক্ষাবৃত্তির পথ পেছনে ফেলে ছোট একটি দোকান নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি জাতীয় পত্রিকায় তার জীবনসংগ্রামের করুণ চিত্র উঠে আসার পর বিষয়টি আলোড়ন তোলে প্রশাসনের মধ্যে। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কর্মকর্তা নিজেই ছুটে যান সেই সংগ্রামী নারী ফাতেমা বেওয়ার ছোট্ট ঘরে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের প্রতিবন্ধী ফাতেমা বেওয়ার জীবনের গল্প কোনো কাল্পনিক উপন্যাস নয়, বরং তা জীবনের কঠিন বাস্তবতা। স্বামী হারানোর পর তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবন কাটানো, মানুষের দয়ায় দিন চলে যাওয়া, ভিক্ষাবৃত্তির জীবন পেছনে ফেলে ছোট একটি দোকান দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এসবই আজ বাস্তবতা।

সংবাদ প্রকাশের পর দুপুরে ফাতেমার বাড়িতে উপস্থিত হন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। সেখানে গিয়ে তারা সরাসরি ফাতেমার কাছ থেকে তার জীবনের সংগ্রামের কথা শোনেন, ঘরের অবস্থা ঘুরে দেখেন এবং তাৎক্ষণিক কিছু সহায়তা প্রদান করেন।

ফাতেমার হাতে তুলে দেওয়া হয় এক মাসের জন্য চাল, আটা, তেল, লবণ, চিনি ও শুকনো খাবারের প্যাকেট। শুধু তাই নয়, ফাতেমার দোকানের উন্নয়ন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের সুদবিহীন ক্ষুদ্রঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ফাতেমা বেওয়ার জীবনসংগ্রাম সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার মতো সাহসী মানুষ সমাজে খুব কম দেখা যায়। তিনি যাতে তার দোকানটিকে আরও বড় করতে পারেন, সে জন্য উপজেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর থেকে যৌথভাবে তাকে সহায়তা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে তাকে খাদ্য সহায়তা দিয়েছি এবং প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের আওতায় বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ফাতেমার মতো অসহায় কিন্তু পরিশ্রমী মানুষদের জন্যই প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প চালু রয়েছে। তিনি চাইলেই অল্প সুদবিহীন ঋণ গ্রহণ করতে পারবেন, যা দিয়ে তিনি তার দোকানে আরও মালামাল তুলতে পারবেন।

ফাতেমা বেওয়া বলেন, আজকে আমার ঘরে ইউএনও স্যার আসছেন, সমাজসেবা স্যার আসছেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। এতদিন পর মনে হচ্ছে কেউ পাশে এসে দাঁড়িয়েছে। যদি দোকানটাতে আরও মাল রাখতে পারি, তাহলে আর মানুষের কাছে হাত পাততে হবে না।

এলাকাবাসীও ফাতেমার পাশে প্রশাসনের উপস্থিতি দেখে খুশি। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসন যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, ফাতেমার মতো আরও যারা লড়ছেন, তারা যেন সহযোগিতা পান।

 


এই বিভাগের আরো খবর