বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

তালায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন

তালায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য স্লোগানে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করন বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তর মজুমদার অন্তু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মকবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক গাজী জাহিদুর রহমান, গুলশান আরা, শিক্ষক সদস্য মো. সাইফুল্লাহ ও রুপা রানী পাল প্রমুখ। তালা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

তালার শেখেরহাট বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধিঃ
তালায় “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেখের হাট বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে তালা সদর ইউনিয়নের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন।

সাতক্ষীরা জেলাদ্যা রেড জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক এমডি মামুন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কুদ্দুস, মেহেদী হাসান, মোঃ মিজানুর রহমান খানসহ আরও অনেকে। বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে পুলিশ-জনতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

বিডিজিডিকেএস এর নবনির্বাচিত বিভাগীয় সম্পাদককে তালা কমিটির শুভেচ্ছা
তালা প্রতিনিধিঃ
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ডা: মাহবুবুর রহমান কে খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তালা উপজেলার গ্রাম ডাক্তারদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তিনি সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল তালা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে এ শুভেচ্ছ ও অভিনন্দন বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিদাতারা হলেন, তালা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মিঠুন কুমার হালদার, হিসাব রক্ষক গ্রাম ডাঃ মুতজা আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ মহিবুর রহমান, দপ্তর সম্পাদক গ্রাম ডাঃ উওম কুমার সহ উপজেলা কমিটির সম্মানিত সকল সদস্যগণ।


এই বিভাগের আরো খবর