মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট নন্দিরগাঁও ইউনিয়নে ৯৬ টি প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফটিকছড়িতে এসিল্যান্ড হিসেবে যোগ দিচ্ছেন আল আমীন হোসেন চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা

চিকিৎসকদের নিয়ে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ ড্যাবের

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের চিকিৎসা পেশা ও চিকিৎসকদের নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব। রবিবার ( ৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন যে, চিকিৎসকরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর টাকা খায়, যা চিকিৎসা ব্যয়কে ২০ শতাংশ বাড়িয়ে তোলে।’ তার এমন বক্তব্য চিকিৎসক সমাজের প্রতি অসম্মানজনক। পুরো চিকিৎসক সমাজকে নিয়ে তার এমন বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ড্যাব নেতারা। এ ধরনের ঢালাও বক্তব্যের কারণে চিকিৎসক সমাজের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসার জন্য বিদেশ গমনের প্রবণতা বৃদ্ধি পাবে বলেও মনে করেন ড্যাব নেতারা। তাই ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে তার বক্তব্য প্রত্যহার করার আহ্বান জানিয়েছে ড্যাব।
বিবৃতিতে ড্যাব নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবসহ যেকোনও জাতীয় দুর্যোগে দেশের প্রয়োজনে চিকিৎসকরা সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদেশের চিকিৎসকরা আমাদের আশেপাশের দেশের চিকিৎসকদের তুলনায় এখনও স্বল্প বেতনে জনগণের সেবা দিয়ে আসছে। জনস্বার্থে চিকিৎসা পেশার উন্নতি নিয়ে সুচিন্তা ও ইতিবাচক কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান ড্যাব নেতারা।
তারা আরও বলেন, চিকিৎসা পেশা ও চিকিৎসক সমাজকে নিয়ে করা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ড্যাব তার স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এদেশের সাধারণ চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও চিকিৎসা পেশার সম্মান রক্ষায় কাজ করে যাবে।

 


এই বিভাগের আরো খবর