বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে গোয়াইনঘাটে গণসমাবেশে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল আজও জনগণের মুক্তির একমাত্র আশ্রয়স্থল। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা করা শুধু একটি দল বা একটি গোষ্ঠীর নয় এটি দেশের সবার দায়িত্ব। তাই দেশের সকল ধর্ম, বর্ণ, জাতিকে একত্রিত ও একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা শুরু করেছে বিএনপি। বিএনপির নেতৃত্বে ও সকলের সম্মিলিত চেষ্টায় আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও র্যালী পরবর্তী গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাকিম চৌধুরী আরও বলেন, বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতি করে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে, তাদের ন্যায্য অধিকার ফিরবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই দেশে আবারও আইনের শাসন ও ন্যায়বিচার ফিরবে। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে পারব এই বিশ্বাসই আমার প্রেরণা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছি। সেই সংগ্রামে আমি একজন সৈনিক হয়ে থাকতে চাই। সিলেট-৪ আসনের জনগণের পাশে থেকে বিএনপির পতাকা উঁচিয়ে রাখতে চাই।

এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছরের শাসনকাল ধরে দেশের মানুষকে পিছনে ঠেলে দিয়েছে। কিন্তু আমাদের আশা ও সংগ্রাম থেমে থাকে নি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বৃদ্ধ বয়সেও দেশনেত্রীকে কারাগারে যেতে হয়েছে। এই দুর্দশা আমাদের এক নতুন সংকল্পে বাধ্য করছে।আজ আমরা ঘোষণা করছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ ও একতাবদ্ধ। আমরা সবাই মিলিত হয়ে আমাদের বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে এগিয়ে নেব। সকলের অধিকার রক্ষায় কাজ করব।

গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে গণ সমাবেশে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুন নুর।
গণ সমাবেশ পূর্ব উপস্থিত দলীয় কয়েক সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে র্যালী ও লিফলেট বিতরণ করেন আব্দুল হাকিম চৌধুরী।

 


এই বিভাগের আরো খবর