বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ নভেম্বরের শেষ দিকেই তারেক রহমান দেশে ফিরবেন।
শনিবার বিকেলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মালিক বলেন, “দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ আজ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ। তারা চান আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই। একদিনেই নির্বাচন হলে জনগণের ভোগান্তি কমবে—এটাই আমাদের অবস্থান।”
সমাবেশে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে বলেন, “ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রবাসী নেতারা জনমত গড়ে তুলছেন ও আর্থিক সহায়তা দিচ্ছেন—এটি প্রশংসনীয়।”
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ তিন উপজেলার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন রিপন, সিনিয়র সহসভাপতি মকবুল মিয়া, যুগ্ম সম্পাদক আজমান আলী জুয়েল, সহ দপ্তর সম্পাদক এমদাদুর রহমান জাকির, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সিরাজুল ইসলাম খছরু, মোয়াজ্জেম হোসেন সাহেদ, সাইফুল ইসলাম ছোটন, ড. আক্তার হোসেন উস্তার, আল কাওছার হাবিব টিটু, রিপন আহমদ, ছলছু মিয়া, সাইফুল ইসলাম মিঠু, কামাল হাসান জুয়েল, মিনার হোসেন লিটন, আব্দুল হাই সিরাজ, জামাল আহমদ রুমেল, শেখ মামুন, আমিনুল হক, বাহার চৌধুরী, আতাউর রহমান, অলিউর রহমান, আব্দুল লতিফ খান, বখতিয়ার আহমেদ ইমরান, অলিউর রহমান (চেয়ারম্যান), আনোয়ারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।