বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী নির্ধারনে দল তৃণমূলের কর্মীদের মতের প্রাধান্য দিবে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক দল। আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ সিলেট-৪ আসনে প্রার্থী নির্ধারণে তৃনমূল ও স্থানীয় নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিবেন বলেন তৃনমূল নেতাকর্মীর প্রত্যাশা। আমাদের বড় পরিচয় আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। দলের যে কোন সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিতে প্রস্তুত। কিন্তু গুজব ছড়িয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করা হলে তৃনমূলে বিভক্তি বাড়বে। আমরা জানি দল এখনো সিলেট-৪ আসনে কাউকে মনোনয়ন প্রদান করেনি। তাই আমি এখনো মাঠে আছি এবং চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত মাঠে থাকবো।

তিনি রোববার (৯ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় পীরের বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পথসভায় জনতার ঢল নামে। সভায় উপজেলা ও রুস্তুমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, যুগ্ম সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিদ সরকার, উপদেষ্টা আব্দুন নুর সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, বিএনপি নেতা কামাল উদ্দিন, আব্দুল্লাহ, হাজী বিলাল, হেলাল আহমেদ, ডাঃ নুরুল হক, আব্দুল গফুর, সিদ্দেক, সবুর মিয়া, শুকুর মিয়া, জমির মিয়া, আব্দুল মনাফ মখলিস, যুবদল নেতা ফখরুল, কৃষক দল নেতা ফরিজুল, যুবদল নেতা জৈন উদ্দিন, শামীম আহমেদ, শ্রমিক দল আহবায়ক মতছির আলী, সদস্য সচিব আজির উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা রাজুল আহমেদ, মান্নান, দুলাল, ফারুক, ইনতাজ আলী, রুবেল, আব্দুস সোবহান, সমসুল ইসলাম, রহিম, আব্দুল জলিল, আবুল হোসেন সয়ফুল,ফয়জুল হক, ছাত্রদল নেতা খালেদ, তানজিল ও মাহি প্রমুখ।


এই বিভাগের আরো খবর