শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

যারা বিপক্ষে অবস্থান নিয়ে সংস্কার বাধাগ্রস্থ করেছে তাদের সঙ্গে জোট নয় হাসনাত আব্দুল্লাহ

মাহফুজ জাহিদ
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কার ও জণআকাংখার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে জোটবদ্ধ হবে না এনসিপি।দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, স্বতন্ত্র ভাবে যারা সংস্কারের পক্ষে জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে তাদের আমরা নেবো। সংস্কারের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষের শক্তিগুলো আসতে চাইলে তাদের নিয়ে আমরা জোট করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, ২৪’র জণআকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপি’র কোন জোট করা সম্ভব নয়।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর)সকালে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন , নির্বাচনী জোট বা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে এসেছি। আমরা সংস্কার ও জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে সবসময় ছাড় দিয়েছি। জাতীয় ঐক্যমত ও সংস্কারের প্রশ্নে যারা আসতে চায় তাদেরকে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার বিষয়কে আমরা ওয়েলকাম জানাবো।

তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণার কথা বলেছেন।

হাসনাত বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমাদের সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমরা দেখছি টকশোতে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল, কিছু পেইড বুদ্ধিজীবী আছে। যাদের ভাড়ায় খাটানো যায় তারা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুইদিনে তাদের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনও গণমানুষের দল ছিল না।এসব জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস অতীতে কারা করেছিল এবং বর্তমানে কারা করছে এটা গত দুইদিনের কার্যক্রমে স্পষ্ট। আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিক ভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে।

তিনি বলেন, আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের কমিটি সম্প্রসারিত করছি।একইসাথে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে অফিস করছি। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ।


এই বিভাগের আরো খবর