বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিলেট-৪ মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই জৈন্তাপুরে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার আশ্রয়স্থল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে। আমি সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের এই মাটির সন্তান। এই জনপদের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে। ধানের শীষের মনোনয়ন আমাদের পক্ষেই আসবে। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য্যধারণের অনুরোধ করছি।

তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় সারিঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ, প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পথসভায় দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনতাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্যাহ ভান্ডারীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য বুরহান উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এম ইউ জাহাঙ্গীর, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী, বিএনপি নেতা আহমদ মিস্ত্রি, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তুফায়েল আহমেদ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা মুজিবুর রহমান, বিএনপি নেতা আহমদ আলী, ১নং নিপাট ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদির, চারিকাটা ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ও ছাত্রদল নেতা এম আর রাফি প্রমুখ।


এই বিভাগের আরো খবর