মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

প্রতিপক্ষের লোকজনকে মারধর করে উল্টো তাঁদের বিরুদ্ধেই হয়রানিমূলক মামলা

সোহেল রানা, নওগাঁ
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

গবাদিপশুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রতিবেশীকে সন্দেহ করা নিয়ে কথা কাটাকাটির জেরে গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে মারধর করে উল্টো ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের সদস্য নাছিমা বেগম এক নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। গতকাল শনিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিলশিকারী গ্রামে এই সংবাদ সম্মেলন করেন ওই নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা বেগম বলেন, গত বুধবার নাছিমার ভাই দেলোয়ার হোসেনের বসতবাড়ীর সামনে খলিয়ানে (উঠান) তাঁর চারটি গরু বাধা ছিল। ওই দিন হঠাৎ করে ওই চারটি গরুর মধ্যে একটি গাভী ও একটি বাছুর মারা যায়। তৎক্ষণাৎ ধারণা করা হয়, বিষক্রিয়ার কারনে গরু দুটি মারা গেছে। গরু মারা যাওয়ার কিছু আগে দেলোয়ারের প্রতিবেশি আলতাফ হোসেনকে গরুর আশপাশে ঘোরাফেরা করতে দেখে তাঁকে সন্দেহ করে দেলোয়ার মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেন। থানায় অভিযোগ করে আলতাফ হোসেন ক্ষিপ্ত হয়ে দেলোয়ারকে দেখে নেওয়ার হুমকি দেন। পরদিন সকাল ৯টার দিকে গ্রামের ভন্ডবাজার মোড়ে একটি চায়ের দোকানে এ ঘটনা নিয়ে আলতাফের খালাতো ভাই পাশ^বর্তী চকচকী গ্রামের বাসিন্দা রাজ্জাক ও রবিউলের সঙ্গে নাছিমার আরেক ভাই বেলাল হোসেন, তাঁর ছেলে সুইট ও নাহিদের কথাকাটাকাটি হয়।
তিনি আরও বলেন, গ্রামের মোড়ে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে রাজ্জাক ও রবিউলের ১৫-২০ জন লোক এসে নাছিমার আরেক ভাই ইউনুছ আলীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে নাছিমার ভাই বেলাল হোসেন, আব্দুল কুদ্দুস ও দেলোয়ার হোসেন, ভাই বউ পরিনা, চাম্পা বেগম ও রুবিনা বেগমসহ ১০ জনকে এলাপাতাড়ি মারপিট করে গুরুত্বর জখম করে। পরিনা এ সময় তাঁর বেলালের স্ত্রী ও মেয়েকে মারধর করে। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে নাছিমার ভাই বেলাল ও দেলোয়ার থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁদের মামলা না নিয়ে বিরোধী পক্ষের করা মিথ্যা ও হয়রানিমুলক মামলা গ্রহণ করে।
নাছিমা বেগম বলেন, ‘আমার ভাই-ভাতিজাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে তাঁদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। প্রতিপক্ষের লোকজন তাঁদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অন্যদিকে তাঁরা প্রতিপক্ষের মামলায় গ্রেপ্তারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। মাঠে জমির ধান পাকার উপক্রম হয়েছে। আর কিছুদিন পরে ধান কাটতে হবে। বাড়িতে পুরুষ লোক না থাকায় জমির ধান কাটা নিয়ে বিপাকে পড়তে হবে। আমাদের বিশ^াস এ ঘটনাটা নিরপেক্ষ তদন্ত হলে আমরা এই মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পাব।’
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘গরু মারা যাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বিল শিকারী গ্রামে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক পক্ষের মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় যাতে কোনো নিরাপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় তা দেখা হবে।’


এই বিভাগের আরো খবর