বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত

সাতক্ষীরা প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন

সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ধানের শীষের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত

এ সমাবেশ ও র‌্যালিতে উপজেলার বারটি ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই সাতক্ষীরা সদর উপজেলার সর্বত্র উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ইউনিয়নের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে মিছিল নিয়ে পার্কমুখী হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সদর বিএনপি’র সভাপতি প্রভাষক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, বিএনপি নেতা রেজাউল ইসলাম, হাদিউজ্জামান বাদশাসহ শহর ও সদর উপজেলার নানা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের মতামত, স্থানীয় প্রতিবেদন ও দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের মনোনয়ন দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। ধানের শীষকে বিজয়ী করা মানে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং তারেক রহমানের নেতৃত্বকে সুদৃঢ় করা।

তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সমর্থন আজ প্রমাণ করেছে- এই জনপদ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।

সমাবেশকে সফল করতে সাতক্ষীরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় স্লোগানে পার্কের দিকে অগ্রসর হয়। প্রত্যেকটি ইউনিয়ন থেকেই হাজার হাজার নারী-পুরুষ ও যুবক-যুবতীরা অংশগ্রহণ করে সমাবেশকে জনসমুদ্রে রূপ দেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের এমন ঐক্যবদ্ধ অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় বিরল।

সমাবেশস্থল শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ আশপাশের সড়ক ও এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পুরোপুরি পরিপূর্ণ হয়ে পড়ে। পুরো এলাকা জুড়ে শ্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল মিছিল সাতক্ষীরা নিউ মার্কেট হয়ে খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহ স্লোগানে স্লোগানে মুখরিত হয়।


এই বিভাগের আরো খবর