মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে আত্রাইয়ের “শাহাজাদী”

আবুহেনা,আত্রাই (নওগাঁ)
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

ইউটিউব দেখে মাশরুম চাষে উদ্বুদ্ধ হওয়া শাহাজাদী মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে। এই জনপদে কেউ মাশরুম চাষে উদ্বুদ্ধ হলে তাঁকে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন, তিনি হাতেকলমে প্রাথমিক প্রশিক্ষণও দেন। গৃহবধূ শাহাজাদী নওগাঁর আত্রাই উপজেলার ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিংসাড়া গ্রামের মো.বাবলুর রহমানের স্ত্রী।

দীর্ঘ সময় স্বামীর চাকুরি সুবাদে শাহাজাদীকে থাকতে হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। দুই বছর আগে গ্রামে স্থায়ী হয়েছেন শাহাজাদী। শুয়ে-বসে জীবিকা নির্বাহ করতে স্বামীর একক ইনকামের সাথে নিজে কিছু করার ভাবনা থেকে ২০২৩ সালে ইউটিউবে মাশরুম চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি মাশরুম চাষে। তাঁর স্বপ্ন একজন সফল মাশরুম চাষী হতে। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে কোন প্রশিক্ষণ থাকলে তা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করেন তিনি।

১০ হাজার টাকা পুঁজি নিয়েই মাশরুম চাষ শুরু করন শাহাজাদী। আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বর্তমানে তার ৬ ফুট বাই ৯ ফুট আয়তনের মাশরুম প্রজেক্ট রয়েছে যা প্রায় দেড় লাখ টাকার সম্পদে উন্নীত হয়েছে। তার প্রজেক্টে এখন ৪০০ টি স্পূণ রয়েছে। প্রতিদিন ৩-৪ কেজি মাশরুম উৎপাদন হয় তার মাশরুম প্রজেক্টে। কেজি ৩ শত টাকায় বিক্রি করেন উৎপাদিত মাশরুম। প্রচুর ক্রেতা চাহিদা থাকলেও উৎপাদন কম হওয়ায় ক্রেতাদের হাতে চাহিদানুযায়ী মাশরুম সরবরাহ করতে পারছেন না তিনি। সব খরচ বাদ দিয়ে এখন মাসে ৫-৭ হাজার টাকা এবং বছরে প্রায় ৬০/৭০ হাজার টাকা আয় করেন শাহাজাদী। প্রাথমিক অবস্থায় খুব বেশি লাভ না হলেও ক্রমান্বয়ে তা বাড়তে থাকায় খুশি শাহাজাদী। তিনি এই আয়েও নিজেকে সফল মাশরুম চাষী মনে করেন। তিনি একাই সামলান মাশরুম চাষ সংক্রান্ত সব কাজ।

মাশরুম চাষী শাহাজাদী বলেন,গ্রামে এমন কাজকে অনেকে মেনে নেননি তারপরও আমি এগিয়ে গিয়েছি কারো কথায় কর্ণপাত না করে। ‘আমি ইউটিউবে মাশরুম চাষের নানা ভিডিও দেখে মাশরুম চাষে উদ্ধুদ্ধ হই। এরপর ব্যক্তিগত উদ্যোগে ও আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মাশরুম চাষ শুরু করি। আমি এ পর্যন্ত সরকারি কোন অনুদান বা কোন ট্রেনিং করার সুযোগ পায়নি।
তবে আত্রাইয়ে নতুন কেউ মাশরুম চাষে উদ্ধুদ্ধ হলে আমি তাদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবো,যাতে করে মাশরুমের যেই চাহিদা রয়েছে তা পূরণ হয়। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সফলতার পেছনে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি।

মাশরুম চাষ খুবই সম্ভাবনাময় উল্লেখ করে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, ‘আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুম উদ্যোক্তা তৈরিতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা দিয়ে থাকে। মাশরুম প্রকল্পের আওতায় উদ্যোক্তা শাহাজাদীকে আমরা
একটি চাষ ঘর,একটি মাশরুম উৎপাদন ঘর, মাশরুম উৎপাদনের জন্য আনুসাঙ্গিক সব শিখিয়ে দিয়েছি।
মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, যা শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখে।
তিনি আরো বলেন,স্বল্প পুঁজিতে ভালো মুনাফা অর্জনের জন্য মাশরুম চাষের বিকল্প নেই। যদি কোন উদ্যোক্তা মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করতে চায় তাহলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।


এই বিভাগের আরো খবর