শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শওকত শরীফ, ফরিদপুর
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় ও দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস- ২০২৫ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে   পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯  টায় এম এন একাডেমি  মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবিন। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার রাসুল সামদানী আজাদ।

সরকারি এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু এর সঞ্চালনায়  এম এন একাডেমি  মাঠে স্বাগত বক্তব্যে মহান বিজয় দিবসের গৌরবময় সকালে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরকান্দা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ  শারবিন বলেন, ৫৪ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। লাখো শহীদের আত্মত্যাগ এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন।

কুচকাওয়াজে  অ্যশগ্রহন করে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বাংলাদেশ ফায়ার সার্ভিস, সরকারি নগরকান্দা কলেজ,সরকারি এম এন একাডেমি, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার  ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীন।  বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাহেব মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আলেপ মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা বাবু খান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান।

এদিকে নগরকান্দা  প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের নেতৃত্বে  শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন  নগরকান্দা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসন  উপজেলা পরিষদ, নগরকান্দা থানা পুলিশ, নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠন, নগরকান্দা পৌরসভা, সরকারি নগরকান্দা কলেজ,সরকারী এম এন একাডেমি, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,  নগরকান্দা আইডিয়াল স্কুল,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহ বিভিন্ন রাজনৈতিক  ও সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বিকালে এম এন একাডেমি মাঠে নগরকান্দা অফিসার্স ক্লাব বনাম নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।  সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর