বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জে বনগাঁও ‘তারুণ্যের আলো’ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সামাজিক ও পরিবেশগত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য পবিত্র কুরআন তেলওয়াত ও নাশিদ সন্ধ্যাকে কেন্দ্র করে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে পারকুল থেকে বনগাঁও পর্যন্ত ইট সলিং রাস্তার উভয় পাশের আগাছা পরিষ্কার কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।
সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে রাস্তার পাশের ঝোপঝাড় ও আগাছা অপসারণ করা হয়, ফলে এলাকার পরিবেশ যেমন পরিচ্ছন্ন হয়েছে, তেমনি আগত অতিথি ও স্থানীয় জনগণের চলাচল আরও নিরাপদ ও সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজ ও পরিবেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর