বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিলেট-৪ ধানের শীষের বিজয়ে গোয়াইনঘাটে আরিফ ও হাকিম চৌধুরীর কর্মী সভায় মিলনমেলা

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে গোয়াইনঘাটে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্তরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমিসহ আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমরা সবাই ধানের শীষের খাদিম এটাই আমাদের বড় পরিচয়। আমি সাধারণ কর্মি হিসেবেই আমাদের দলীয় প্রতিক ধানের শীষের জন্য মনোনীত হয়ে এসেছি। বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিশাল একটি পরিবার। নির্বাচন আসলে আমরা অনেকেই মনোনয়ন চাই। সংসদ সদস্য পদপ্রার্থী হতে চাই।

কিন্তু দল একজনকেই মনোনয়ন দেয়। মনোনয়ন বঞ্চিত আব্দুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিনও বিএনপির যোগ্য পদপ্রার্থী। তারা আমার ভাই, আমার এই মনোনয়ন শুধু আমার নয় এটা তাদের এবং আমরা সবার। আসন্ন ত্রয়োদম জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সমর্থন দিয়ে আমাদের দলীয় প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে হবে। প্রতিদ্ধন্ধি কাউকেই ছোট ভাবার কোন অবকাশ নাই। ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বিএনপির মনোনীত পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান একদিন পরই দেশে ফিরছেন,তিনি দেশে ফিরে আসলেই বিএনপি সারা দেশে আরও জেগে উঠবে,সবাই আরও উজ্জীবিত হয়ে বিএনপি তথা ধানের শীষের জন্য কাজ করবে। অনুষ্ঠানে সমবেত বিএনপির নেতাকর্মীদের চোখকান খোলা রেখে বিএনপির বিজয় নিশ্চিত করতে আহবান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন,আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর এখানকার উন্নয়ন চিত্র বদলে দেয়ার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতা ও মূল্যবান ভোটে বিজয়ী হওয়ার এক বছরের ভিতরে গোয়াইনঘাটের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন করবো।

অনুষ্ঠানের প্রধান বক্তা গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরি বলেন, আমিও সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দল আরিফুল হক চৌধুরী কে ধানের শীষের মনোনয় দিয়েছে। যেহেতু দলের উর্ধ্বে কোন ব্যক্তি নয় তাই আমরা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আরিফুল হক চৌধুরী তথা ধানের শীষের সমর্থনে এক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি দৌলত হাসান ফয়েজ, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজান সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য মাসুক আহমদ, খোরশেদ আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতিকুর রহমান, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুর রব, লেংগুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন,সদস্য সচিব বিলাল উদ্দিন প্রমুখ।

 

 


এই বিভাগের আরো খবর