নওগাঁ জেলায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।
নওগাঁ জেলার সদর উপজেলার সিও বাজার এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ২টি মুদি দোকান হতে আনুমানিক মোট ৮ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ২টি মামলা দায়েরের মাধ্যমে মোট ১৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান।