শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সালথায় নিরাপত্তা নিশ্চিতে যৌথবাহিনীর চেকপোস্ট

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর বাজার, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন যেমন মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী থামিয়ে কাগজ পত্র যাচাই-বাছাইসহ যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ গণমাধ্যম কর্মীরা জানান, সালথা একটি সংঘর্ষ প্রবণ এলাকা। এখানে মাঝে মাঝেই সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন সামনে রেখে সহিংসতা আরো বাড়ার আশঙ্কায় ছিল। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মাঠে নামায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সেনাবাহিনীর টহল ও তৎপরতায় জনমনে ফিরে এসেছে নিরাপত্তাবোধ ও আস্থার অনুভূতি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়।

সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধ পরিকর। আজকের মত বিভিন্ন চেকপোস্ট ও যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী এবং ফেরারী আসামি গ্রেফতারের মাধ্যমে সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে। এছাড়াও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাঁধা প্রদানকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো শক্তিকেই কঠোর হস্তে দমন করা হবে।


এই বিভাগের আরো খবর