বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সুনামগঞ্জে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু

সুনামগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

​সুনামগঞ্জে শিশুদের অধিকার সচেতনতা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকালে জেলা সমাজসেবা ভবনের হলরুমে আয়োজিত এই কর্মশালার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।

​ইউনিসেফের (UNICEF) কারিগরি সহযোগিতায় শিশু সাংবাদিকতার বিশেষায়িত ওয়েবসাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এই প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার সপ্তম থেকে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

​বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হ্যালোর প্রশিক্ষক মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার এবং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন।

​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, “শিশু সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণ কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে মাইলফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তারা যেমন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে, তেমনি নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে। একজন সচেতন শিশু সাংবাদিকই ভবিষ্যতে দেশের একজন দায়িত্বশীল ও অগ্রসর নাগরিক হিসেবে গড়ে ওঠে।”

​বক্তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান সমাজে শিশুদের অধিকার প্রায়শই অবহেলিত থাকে। বড়দের পাশাপাশি শিশুদেরও যে নিজস্ব মতামত ও দাবি থাকতে পারে, তা অনেক সময় গুরুত্ব পায় না। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা বড় স্বপ্ন দেখার সাহস পাবে এবং তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিদ্যমান সমস্যা ও শিশু অধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরতে পারবে। পড়ালেখার পাশাপাশি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

​কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক মো. মনির হোসেন শিশুদের অধিকার পরিস্থিতি, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং সাংবাদিকতার মৌলিক নীতিমালা সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, এই জ্ঞান কাজে লাগিয়ে তারা স্থানীয় পর্যায়ে শিশুদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে আগ্রহী।

​আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘটবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

 


এই বিভাগের আরো খবর