ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসনের সালথায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ফের মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এই টহল দেয় যৌথবাহিনী।
টহলকালে বিভিন্ন বাজারে যৌথবাহিনী পক্ষ থেকে স্থানীয় ভোটারদের মাঝে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়। এ সময় বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে ও বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে
যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরিদপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) অমিত কুমার বিশ্বাস, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, বিজিবির ওয়ারেন্ট অফিসার সেলিম পারভেজ প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য এতে অংশ নেন।
এর আগে মঙ্গলবার যৌথবাহিনী উপজেলার দুটি ইউনিয়নে মহড়া দেয়।