সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি: পীরগাছায় বিএনপির বিক্ষোভ ও আলটিমেটাম

রফিকুল ইসলাম লাভলু,পীরগাছা (রংপুর)
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ভোট কারচুপি ও ফল বিপর্যয়ের অভিযোগ তুলে পীরগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা ইউনিয়ন পরিষদ মোড়ে আয়োজিত এক বিশাল সমাবেশে নেতাকর্মীরা এই ঘোষণা দেন। এর আগে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা অভিযোগ করে বলেন, “রংপুর জেলায় পরিকল্পিতভাবে নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর-৪ আসনে আমাদের প্রার্থী এমদাদুল হক ভরসার জয় সুনিশ্চিত থাকলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত এই জেলা প্রশাসককে (ডিসি) অপসারণ করা হবে না এবং স্বচ্ছভাবে ভোট পুনর্গণনার ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ পীরগাছা ও কাউনিয়ার সাধারণ মানুষ রাজপথ ছাড়বে না।”

সংখ্যালঘু ও স্থানীয় জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, “পীরগাছার সর্বস্তরের মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির। ব্যক্তিগত কোনো বিরোধ বা দখলবাজির জন্য কেউ যেন রাজনীতির নাম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। মাত্র ৯,৪০২ ভোটের এই ব্যবধানকে ‘সুকৌশল কারচুপি’ হিসেবে দাবি করছে স্থানীয় বিএনপি।

বিক্ষোভ সমাবেশে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পুনরায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর