৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং ২ লক্ষ মা ও বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা প্রজাতন্ত্র বাংলাদেশ।
প্রজাতন্ত্র সমঅধিকার গণতন্ত্র, সমাজতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদ, ন্যায্য অধিকার, সুবিচার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। প্রজাতন্ত্র আইনের শাসন ন্যায় বিচার টেকসই উন্নয়ন নিরাপদ বাসযোগ্য আবাসভূমি। একাত্তরের রাজনীতি একাত্তরের হাতিয়ার। একাত্তরের প্রজন্ম, বাঙালি জাতির সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। উপরোক্ত কথাগুলি বলেছেন কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক । তিনি আরো বলেন , বাংলাদেশ পূর্ব পরিকল্পিত, প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত এবং বাঙালি জাতির অর্জিত।
মানুষ আল্লাহর প্রেরিত প্রতিনিধি বা খলিফা। মানুষ আল্লাহর বান্দা বা মানুষ আল্লাহর গোলাম । আল্লাহর গোলামী করার নামই আজাদী, স্বাধীনতা, ইসলাম, প্রজাতন্ত্র, আল্লাহর সার্বভৌমত্ব। সকল ধন-সম্পদ সম্পত্তির মালিক আল্লাহ। আল্লাহর ধন-সম্পদ সম্পত্তির মালিক জনগণ প্রজাতন্ত্র। তাহাদের ধন-সম্পদে রহিয়াছে অভাবগ্রস্থ ও বঞ্চিতের হক।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক আরো বলেন , সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই।
সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে ;’ মিথ্যা তো বিলুপ্ত হইবারই। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না, তাহারাইকাফির, তাহারাই জালিম, তাহারাই ফাসিক। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক আরো বলেন , চন্দ্রবর্ষের হিসাব গণনায় কুরআন নাযিল হয়েছে মহিমান্বিত এক রজনীতে সোনার মক্কা-মদিনায়, চন্দ্রবর্ষ, হিজরি।
সূর্যবর্ষ, বঙ্গাব্দ, সূর্যবর্ষের দেশ, ষড়ঋতুর দেশ সোনার বাংলাদেশ হতে কুরআনের আইনের বাস্তবায়ন সমাধান। চন্দ্র উপগ্রহ আর সূর্য নক্ষত্র। চন্দ্রবর্ষের খেলা শেষ। সূর্যবর্ষের খেলা শুরু চলছে চলমান ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।