সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নুতন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন: আল আমীন

ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় -এর অধিন ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিটিসি) তে নুতন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের অতি পরিচিতি ও প্রিয়মুখ এবং একই কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর (গার্মেন্টস ট্রেড) মোঃ আল- আমীন।

তিনিই প্রথম ব্যক্তি যিনি দীর্ঘ ১৮বছর ইন্সট্রাক্টর পদে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালনের পর নিজ জেলায় এমন একটি সম্মানজনক পদে দায়ীত্বপ্রাপ্ত হলেন। তাঁর এই দায়ীত্ব গ্রহণের পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। তাদের অভিমত তিনি নিজ জেলায় এই পদে থেকে সকল অনিয়ম-দুর্নীতি দূরে ঠেলে দিয়ে আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালনে অগ্রণী ভ‚মিকা পালনে সচেষ্ট থাকবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পূর্ব আরাজী চÐিপুর গ্রামের বাসিন্দা মরহুম সিরাজ উদ্দিনের চতুর্থ সন্তান মোঃ আল- আমীন ১৯৯৭সালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-তে প্রথমস্থান নিয়ে পাশ করে দিনাজপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে ভর্তি হন। সেখানে ২০০১সালে প্রথম বিভাগে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ঢাকায় ইউজিসি অনমোদিত একটি বেসরকারি ইউনিভারসিটি থেকে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজিতে ২০০৭সালে বিএসসি কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি আর বেকার বসে থাকেননি। কিছুদিন বিভিন্ন বেসরকারি কোম্পানীতে কর্মরত থাকার পর ২০০৭সালের ২৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র ইন্সট্রাক্টর (গার্মেন্টস ট্রেড) পদে যোগদান করেন । এই দীর্ঘ পথ চলায় অনেক বৈষম্যের স্বীকার হলেও তিনি একাগ্রমনে কাজ করে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একই প্রতিষ্ঠানে তাঁকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদান করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মোঃ আল- আমীন বলেন, কারিগরি প্রশিক্ষণ হলো শ্রমবাজারের কর্মসংস্থান তৈরির পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই শ্রম-বিকাশের অন্যতম প্রধান উপাদান। এটি আমাদের দেশের বেকার সমস্যা হ্রাস করতে মানবসম্পদ উন্নয়নে এবং সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি (টিটিটিসি) যেন বিভিন্ন বাণিজ্য নির্ভর কোর্স সরবরাহ করে যাতে এটি স্থানীয় এবং বিদেশের চাকরির বাজারে সর্বাধিক প্রভাব ফেলতে পারে সেজন্য তিনি সর্বাত্বক চেষ্টা করতে আগ্রহী। দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রে মাত্র ৯টি ট্রেড পরিচালিত হয়ে আসছে উল্লেখ করে তিনি জানান, খুব দ্রæত তিনি এই কেন্দ্রে জাপানী ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স, ফুড, আইসিটি কেয়ার গিভার, সিভিল কন্সট্রাকসন, আইসিটি প্লামবিং, ওয়েলডিং ট্রেড, সিসি প্রজক্ট ও ডরমেন্টরী চালুকরন ছাড়াও তিনি প্রয়োজনীয় জনবল নিয়োগ করে এই কেন্দ্রটিকে একটি মডেল প্রশিক্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করতে ইচ্ছা প্রকাশ করেন। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজনকে সার্বিক সহযোগিতার প্রদানের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। তিনি আশা করেন, ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রযুক্তিগত জ্ঞান জনগণকে শিল্প উৎপাদনশীলতা বাড়াতে এবং উচ্চমানের জীবনযাত্রাকে সমর্থন করতে সহায়তা করবে। সর্বোপরি দক্ষ প্রযুক্তিগতজ্ঞান জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দেবে এবং বেকার সমস্যা হ্রাস করবে।


এই বিভাগের আরো খবর