সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

‘এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

সম্প্রতি দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত ” এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ ” শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক প্রেরিত এক প্রতিবাদলিপিতে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়ে, প্রকৃত তথ্য হচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “Establishment of Complete Cancer, Kidney and Heart Treatment Center in Eight Divisional City” নির্মাণ প্রকল্পের আওতায় Heating Veltilation এবং Air Conditioning System উৎপাদনকারী প্রতিষ্ঠান USA এর Dunham-Bush হতে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গণপূর্ত অধিদপ্তরের চুক্তি সম্পাদন হয়েছে।

।সে প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে প্রেরিত পত্রে উল্লেখ রয়েছে যে, “We are pleased to inform you that Dunham-Bush Industries Dunham-Bush USA, LLC, 1800 SE 38th Avenue, Home Stead: Florida-33035, USA has organized a Technical Training Program focused on Safety Facilities, Operation and Maintenance Management of HVAC systems. This training is part of our ongoing Commitment to support our valued partners through knowledge enhancement and capacity building.”

যুক্তরাষ্ট্রের Dunham-Bush কর্তৃক আয়োজিত উপরোক্ত বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়ে ০৮(আট) জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়। বিষয়োক্ত প্রশিক্ষণের মাধ্যমে আহরিত জ্ঞান পরবর্তীতে মাঠ পর্যায়ে রক্ষণাবেক্ষন কাজে সহায়ক হবে। প্রশিক্ষণের ব্যয়ভার যুক্তরাষ্ট্রের Dunham-Bush কর্তৃক বহন করা হবে বিধায় বাংলাদেশ সরকারের কিংবা চুক্তিবদ্ধ কোন প্রতিষ্ঠানের এতে আর্থিক সংশ্লেষ নেই।

আরো উল্লেখ্য যে, বর্ণিত ট্রেনিং এ Dunham-Bush কর্তৃক যে সকল মালামাল/যন্ত্রাংশ সরবরাহ করা হবে সে সকল যন্ত্রাংশের উপর বিশেষ ধরনের প্রশিক্ষণ অর্থাৎ Safety Facilities, Operation and Maintenance Management ইত্যাদি বিষয়ে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে Knowledge Sharing এর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর উপকৃত হবে এবং সরবরাহকৃত মেশিন/যন্ত্রাংশ সমূহ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে।

‘প্রকল্পের মেয়াদ জুন/ ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে। বিবেচ্য হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে পূর্ত কাজ বাস্তবায়ন শেষ পর্যায়ে। HVAC systems সরবরাহ করা হলে হাসপাতালের পূর্ণঙ্গতা পাবে। সার্বিকভাবে প্রকল্পের কাজ সমাপ্ত হলে জনগণ আধুনিক সেবা পাবেন’।

এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর