সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

গোয়াইনঘাটে শখের বশে কৃষক লেবু মিয়ার সূর্যমুখী চাষ : মিটবে ভোজ্য তেলের চাহিদা

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:২০ অপরাহ্ন

শখের বশে পতিত জমিতে সূর্যমুখী চাষ করে মিটবে পরিবারের ভোজ্য তেলের চাহিদা। এমনটাই প্রত্যাশা করছেন উদীয়মান তরুণ উদ্যোক্তা আব্দুল মতিন লেবু।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ার পার গ্রামের কৃষক লেবু। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার দেওয়া সূর্যমুখীর বীজ দিয়ে স্হানীয়ও বোগদার বিলের ১ বিঘা পতিত জমিতে শখের বসে চাষ করেন সূর্যমুখী। বর্তমানে সূর্যমুখীর বাগানটি হলুদ ফুলে ফুলে সোনালী রোদে ঝলমল করছে। ফুলে ফুলে ভোমরা গুন গুনানি সুরে আহরণ করছে মধু। সূর্যমুখী ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিকেলের সময় আনন্দ উপভোগ করেন স্থানীয় প্রকৃতি প্রেমীরা।

কৃষক আব্দুল মতিন লেবু বলেন,উপ সহকারী কৃষি কর্মকর্তা সূর্যমুখী ফুলের বীজ ও সার দিয়ে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ করার জন্য উৎসাহ প্রদান করেন।আমিও শখের বশে চাষ করি। এখন বাগানটি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ হওয়ায় আমার মনে আনন্দ লাগছে। বিকেল বেলার সময়টা এখানেই কাটাই। তিনি বলেন অল্প খরচে খুব পরিশ্রমে এই বাগান থেকে পরিবারের ভোজ্য তেলের চাহিদা মেটাতে পারবো এমনটাই আশা করছি।

উপসহকারী কৃষি কর্মকর্তা লোকমান বলেন, উপজেলা কৃষি অফিস প্রণোদনার মাধ্যমে কৃষকদের সূর্যমুখী চাষ করতে আগ্রহী করে। যা আমাদের ভোজ্য তেলের চাহিদা মেটাতে এক বড় সম্ভাবনা তৈরি করেছে। এটি কম খরচে ও স্বল্প সময়ে ভালো ফলন দেয়, যা স্বাস্থ্যসম্মত ও কোলেস্টেরল মুক্ত। কৃষকরা এখন বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছেন। কৃষক লেবুকে সার ও বীজ দিয়ে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সূর্যমুখীর বাগান করতে উৎসাহ প্রদান করি। তবে এই মাটি তরমুজ ও ফরাস চাষের জন্য আরো উপযোগী। আগামী বছর এইসব চাষ করার জন্য আমি তাকে পরামর্শ দিচ্ছি।


এই বিভাগের আরো খবর