বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

পাইকগাছায় প্রভাশালী ঘের মালিক কর্তৃক প্রতিপক্ষের ঘেরের বাঁধ কেটে ক্ষতি সাধন: একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় বেল্লাল মোল্লার একটি চিংড়ি ঘেরের বাঁধ কেটে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে পাশ্ববর্তী প্রভাবশালী ঘের মালিক রেজাউল করিম এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে অতি সম্প্রতি পক্ষদ্বয় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অনাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশংকা করছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পারসেমারী মৌজায় ৭ বছর যাবৎ ১৭০ বিঘা জমিতে চিংড়ী চাষ করছিলো পোনা ব্যবসায়ী সেতু ফিস এর স্বত্বাধিকারী রেজাউল করিম। ঠিকমত হারির টাকা না দেয়ায় ২০২৪ সালে জমির মালিকদের মধ্যে বেল্লাল মোল্লা, কালাম সরদার ও হাফিজুর রহমান ৭২ বিঘা জমি ডিড করে নেন। ২০২৫ সালে ৪০ বিঘা জমি বহু কষ্টে বেড়ি বাঁধ দিয়ে নিয়ে ঘের করছে। চলতি বছর বাকী ৩২ বিঘা জমি বুঝে দেয়ার কথা বললে, রেজাউল তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেয়। স্থানীয় লোকদের সহাতায় উক্ত ৩২ বিঘা জমি বেঁধে নিয়ে বাগদার পোনা ছেড়ে মাছ চাষ শুরু করেন।

এ ঘটনায় রেজাউল করিম থানা অভিযোগ করে ধার্য্য তারিখে হাজির না হয়ে ২-৩ ‘শ লোক নিয়ে ঘেরের বাঁধ কেটে দেয়। যাতে বেল্লালদের দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা অভিযোগ করেন। এছাড়াও রেজাউল করিমের বিরুদ্ধে আরও নানাবিধ অভিযোগ করেন স্থানীয়রা। এসব বিষয়ে রেজাউল করিম সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষ বেল্লালরা আরও ৩০ বিঘা জমি পাবেন বলে স্বীকার করেন। তবে তারা ৩০ বিঘার জায়গায় ৪০ বিঘা জমি জোরপুর্বক বেঁধে নিয়েছে। সবকিছু মিলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
এদিকে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সার্ভেয়ার দ্বারা মেপে নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন। রোববার সকালে স্থানীয় সার্ভেয়ার মঃ কবির উদ্দীন মাপ কার্য পরিচালনা করেন।


এই বিভাগের আরো খবর