মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ফরিদপুরে টাকার লোভে খালাকে হত্যা: ফাসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শওকত শরীফ, ফরিদপুর
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় টাকার লোভে বৃদ্ধা খালা জামেলা বেগমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ঘাতকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ সোমবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন জুড়ে ছিল প্রতিবাদ, ক্ষোভ এবং দ্রুত বিচার দাবির জোরালো আহ্বান।

বক্তারা বলেন, জামেলা বেগম ছিলেন অত্যন্ত নিরীহ ও সহজ-সরল একজন মানুষ। শুধুমাত্র টাকার লোভে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এমন অপরাধ বাড়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন, যেখানে ‘খুনির ফাঁসি চাই’, ‘জামেলা বেগম হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান লেখা ছিল।

উল্লেখ্য, গত ২৮ মার্চ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাগিনা আলমগীর হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর