শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

বীর মুক্তিযোদ্ধার কলমে বীরত্বগাথা: সুনামগঞ্জে নতুন গ্রন্থের যাত্রা শুরু

প্রীতম দাস, সুনামগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিলুপ্তপ্রায় ইতিহাস, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য আকর গ্রন্থ হিসেবে আত্মপ্রকাশ করল বীর মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদার রচিত ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’। সোমবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্স মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

​সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক হাজী নুরুল মোমেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাবু পরিমল কান্তি দে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বাবু বিজন সেন রায় এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন”সুনামগঞ্জ কেবল একটি জলাভূমি বা ভৌগোলিক অঞ্চল নয়; এটি প্রাচীন লাউড় রাজ্যের শৌর্য এবং হাসন রাজা ও রাধারমণ দত্তের মতো মরমি সাধকদের চারণভূমি। বিনোদ রঞ্জন তালুকদার তাঁর ক্ষুরধার লেখনীতে এই জনপদের যে চিত্র এঁকেছেন, তা আমাদের রত্নগর্ভা ভাটি বাংলাকে বিশ্বদরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে।”

​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের কাছে হাওরাঞ্চলের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস পৌঁছে দিতে এ ধরনের গবেষণামূলক গ্রন্থের প্রয়োজনীয়তা অপরিসীম। তাঁরা একজন মুক্তিযোদ্ধার এই নিরলস সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

​‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থটিতে লেখক বিনোদ রঞ্জন তালুকদার তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে হাওরবেষ্টিত মানুষের জীবনসংগ্রাম ও বৈচিত্র্যময় জীবনধারা,​ প্রাচীন লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির বিবর্তন,​ এবং হাওরাঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত সহজবোধ্য ভাষায় তুলে ধরেছেন।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উসমান গণী এবং গীতা পাঠ করেন প্রভাত রঞ্জন তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রসিদ, রিয়াজ উদ্দিন, আব্দুল কাদির সরকার, আসাদউল্লা সরকার, মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও লেখক সমাজ।

​বক্তারা আশা প্রকাশ করেন, এই গ্রন্থটি কেবল সাধারণ পাঠকের খোরাক জোগাবে না, বরং ভবিষ্যতে হাওর নিয়ে কাজ করা গবেষকদের জন্য একটি নির্ভরযোগ্য রেফারেন্স বা তথ্যসূত্র হিসেবে গণ্য হবে।


এই বিভাগের আরো খবর