ময়মনসিংহের নান্দাইলে আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নান্দাইল মডেল থানায় নব-যোগদানকৃত অফিসার ইনচার্জ আজহারুল ইসলামের নান্দাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নব যোগদানকৃত অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম , তিনি বক্তব্যে বলেন মাদক জুয়া , চুরি, ও চোরাকারবারি সহ বিভিন্ন অপকর্মের তথ্য দিয়ে আমাকে সকলে সহযোগিতা করবেন আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, মাদকের কোন ছাড় দেওয়া হবে না।
এ ছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এ বি সিদ্দিক খসরু,রবিউল আলম ফরাজি,রমেস কুমার পার্থ, শামছুজ্জামান বাবুল, মোখলেছুর রহমান, আহসান মাহমুদ ভূঁইয়া কাদের, এ হান্নান আল আজাদ সহ প্রমুখ।
এ সময় উক্ত মতবিনিময় সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।