সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহে বাংলা বর্ষবরণে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ, ১৪৩৩-কে সাদরে বরণ করে নিতে ময়মনসিংহ অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, ধর্ম-বর্ণ, সকল বয়সি নাগরিকদের অংশগ্রহণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নানা রঙের ভাস্কর্যসহ এক বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সহ ময়মনসিংহ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চ-২ এ পহেলা বৈশাখকে সাদরে বরণ করে নিতে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় নববর্ষকে স্বাগত জানিয়ে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, অনেক বছর পর আজ আমরা মন খুলে, প্রাণ খুলে নববর্ষের দিনটিকে পালন করতে পারছি। তিনি ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, বৃহত্তর ময়মনসিংহসহ সকল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেশিয় ভাষা, সংস্কৃতিকে সামনে রেখে, বিজাতীয় সংস্কৃতির কুপ্রভাবকে পাশ কাটিয়ে সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে সরকার সচেষ্ট বলে তিনি জানান।

শুভেচ্ছা বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ। বিভেদ ভুলে, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, পালাগান যাত্রাগান, বৈশাখী মেলা, হালখাতা, দেশিয় সংস্কৃতির পরিচয়কে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। দিনশেষে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের জন্যই কাজ করি। সম্মিলিতভাবেই দেশকে এগিয়ে নেব, সবার এই অঙ্গীকারই হোক।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই দিনে সবাই এক হয়ে, নতুন অঙ্গীকার নিয়ে, অতীতের সব ব্যর্থতা ভুলে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিতে হবে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ হাজার বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকেও বাংলা সংস্কৃতির পরিচয়কে ধারণ করতে তিনি আহ্বান জানান। এছাড়া, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা জ্ঞাপনের পর ময়মনসিংহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থী, শিল্পীদের অংশগ্রহণে নাচ, গানসহ মনোজ্ঞ ও উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সংস্কৃতিকে সামনে রেখে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজন সকল শ্রেণী-পেশা, জাতিগোষ্ঠীর ময়মনসিংহবাসী উপভোগ করে।


এই বিভাগের আরো খবর