ময়মনসিংহের নান্দাইলে আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গ্লোবাল ওয়ানের অর্থায়নে ও সেবা ফাউন্ডেশন এর আয়োজনে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি নিউ কয়েল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার চর লক্ষীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেবা ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ আকন্দ মজিবুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন,উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের, গ্লোবাল অন,র কান্ট্রি ডিরেক্টর রমজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ,উপজেলা বিএনপির সদস্য মমতাজুল হাসান সোহেল, বীরবেতাগৈর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ মজিবুর রহমান সহ প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপকারভোগী ও সাংবাদিক সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।