শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলাজুড়ে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন ও জনস্বাস্থ্য এখন চরম ঝুঁকির মুখে।

গত কয়েক দিন ধরে জেলা শহরসহ উপজেলাগুলোতে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে দিনের অধিকাংশ সময় অন্ধকারে থাকতে হচ্ছে ৪ লাখ ৫৩ হাজারেরও বেশি গ্রাহককে। প্রচণ্ড গরম আর নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে একদিকে যেমন শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে অচল হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান।

​সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্যমতে, জেলায় চাহিদার তুলনায় বিদ্যুতের প্রাপ্তি এখন তলানিতে। শহর এলাকার ৩৫ হাজার গ্রাহকের জন্য প্রতিদিন ১২-১৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। প্রায় ৪ লাখ গ্রাহকের এই সমিতির দিনে চাহিদা ৩৫-৪৫ মেগাওয়াট এবং রাতে ৫৫-৬৫ মেগাওয়াট। বিপরীতে প্রাপ্তি ঘটছে মাত্র ১৯ মেগাওয়াট বা তারও কম। ১৯ হাজার গ্রাহকের বিপরীতে ৬ মেগাওয়াট চাহিদার স্থলে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২ মেগাওয়াট।

​সামনে এসএসসি পরীক্ষা থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে প্রস্তুতি নিতে পারছে না শিক্ষার্থীরা। শহরের কালীবাড়ির পরীক্ষার্থী মানশিকা রায় দীয়া জানায়, কয়েক মিনিট পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় এবং প্রচণ্ড গরমে বইয়ের টেবিলে বসা অসম্ভব হয়ে পড়েছে।

​বড়পাড়ার বাসিন্দা এহসান মমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনে বিদ্যুৎ না থাকায় কাজ করা যায় না, আর রাতে গরমের জন্য ঘুমানো যায় না। বিদ্যুৎ অফিসে ফোন দিলে শুধু বলে লোডশেডিং চলছে।”

​বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখার সরকারি নির্দেশনার পাশাপাশি দিনের বেলা বিদ্যুৎ না থাকায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না।

​জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে বিদ্যুৎ না থাকায়। পাম্পগুলোতে বিদ্যুৎ না থাকায় তেল নিতে আসা যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা যাতায়াত ব্যবস্থাকে আরও নাজুক করে তুলেছে।

​বিদ্যুৎ পরিস্থিতির এই অবনতির কথা স্বীকার করেছেন স্থানীয় কর্মকর্তারা। সুনামগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানান, চাহিদার তুলনায় প্রাপ্তি অত্যন্ত কম হওয়ায় বাধ্য হয়েই ফিডার বন্ধ রাখতে হচ্ছে। এই অবস্থার অবসান কবে হবে সে বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

​সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মিলন কুমার কুন্ডু বলেন, “চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় সব শ্রেণির গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশনা অনুযায়ী আমাদের ফিডার নিয়ন্ত্রণ করতে হচ্ছে।”

​সুনামগঞ্জের এই বিদ্যুৎ সংকট কেবল একটি কারিগরি সমস্যা নয়, বরং এটি এখন সামাজিক ও অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। সাধারণ মানুষের দাবি, এই ভয়াবহ পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, অন্যথায় জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে।

 


এই বিভাগের আরো খবর