বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের

প্রীতম দাস, সুনামগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:০২ অপরাহ্ন

ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা পানির ধারা, যা একসময় ছিল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের প্রাণ, সেই ‘মনাই নদী’ আজ মৃতপ্রায়। পলি জমে তলদেশ ভরাট হয়ে নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে পানিশূন্যতায় ভুগছে নদী তীরবর্তী ১৫টি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ। শুষ্ক মৌসুমে নদীটি মরা খালে পরিণত হওয়ায় কৃষি, গৃহস্থালি ও প্রাণ-প্রকৃতি এখন চরম সংকটের মুখে।

​একসময়ের খরস্রোতা মনাই নদী এখন শুধুই মানচিত্রের একটি রেখা। সরেজমিনে দেখা যায়, নদীর উৎসমুখ থেকে দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা শুকিয়ে খাঁ খাঁ করছে। নেই পানির কলতান, নেই নৌকার আনাগোনা। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচের পানি পাচ্ছেন না। গৃহস্থালির দৈনন্দিন কাজ, গোসল ও গৃহপালিত পশুর পানির জন্য এলাকাবাসীকে হিমশিম খেতে হচ্ছে। একসময়ের মৎস্যভাণ্ডার হিসেবে খ্যাত এই নদী তার মাছের অভয়াশ্রম ও নিজস্ব জীববৈচিত্র্য হারিয়ে ফেলেছে।

​নদী পাড়ের বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যমকর্মী সানোয়ার হোসেন আক্ষেপ করে বলেন, “নদীটির সাথেই আমাদের পূর্বপুরুষের সম্পর্ক। নদীটি মরে যাওয়ার সাথে সাথে আমাদের জীবনযাত্রার মানও নিচে নেমে গেছে। শুধু কৃষিকাজ নয়, নদী আমাদের যাতায়াত ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। নদী মরে যাওয়া মানে আমাদের জীবনের অর্ধাংশ মরে যাওয়া। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই—দ্রুত ড্রেজিং করে নদীটিকে পুনরুজ্জীবিত করা হোক।”

​নদীটি খননের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশ্বাস দিলেও এলাকাবাসীর মধ্যে শঙ্কা কাটছে না। স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী নূরে আলম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং খুব দ্রুত খনন কাজ শুরুর ব্যাপারে আশাবাদী।

​তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার কিছুটা আশার বাণী শুনিয়েছেন। তিনি জানান, “মনাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এটিকে একটি সমন্বিত ড্রেজিং প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, অতি দ্রুত খনন কাজ শুরু করে নদীটির হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।”

​নদী খনন করলেই কি সমস্যার স্থায়ী সমাধান হবে? এমন প্রশ্নের জবাবে পরিবেশ ও নদী গবেষকরা বলছেন, শুধু খনন করলেই চলবে না। অনিয়ম ও দুর্নীতি রোধ করে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা। নদীর উৎসমুখগুলো যাতে দখল বা ভরাট না হয়, সেজন্য স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। নয়তো খননের অল্প কয়েক বছর পরই নদীটি আবারও একই ভাগ্যবরণ করতে পারে।

​স্থানীয়দের এখন একটাই দাবি—প্রশাসন যেন কেবল কাগজে-কলমে পরিকল্পনা সীমাবদ্ধ না রেখে দ্রুত খনন যন্ত্র (ড্রেজার) নামিয়ে মনাই নদীকে বাঁচিয়ে তোলে। নদীর বুক ভরা পানিই পারে এই জনপদের হাজার হাজার মানুষকে স্বস্তি দিতে।


এই বিভাগের আরো খবর