রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট  জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে -অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর যানবাহনে তেল দিতে নির্দেশনা  বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি : খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট

ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের যুবদল নেতা মো: মিজানুর রহমানকে দুবৃত্তরা কুপিয়ে আহত করেছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে পূর্ব তারুলী গ্রামের মিজানের দোকানের সামনে বসে ৮/১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে| এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মিজান বাদী হয়ে একখানা এজাহার দায়ের করেন| এজাহারে উল্লেখ করা হয় ১৬ এপ্রিল বিকালে মিজানের বাড়ির দরজায় দোকান ঘরের সামনে মিজানের ফসল গরু ছাগল দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে ওই এলাকার হেদায়েত মীরবহরের পুত্র মো: মাইদুল, লালু তালুকদারের পুত্র রায়হান তালুকদার, মতিউর রহমানের পুত্র জাকির হাওলাদার, সুলতান মীরবহরের পুত্র আবুল বাসার, মোসলেম হাওলাদারের পুত্র মো: জাহাঙ্গীরসহ ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে মিজানের উপর হামলা চালায়| হামলাকারীরা দা বটি দিয়ে উপর্যোপরি কোপায় এবং লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা নীলা জখম করে|আহত অবস্থায় আত্মীয় স্বজনরা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করান| হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ১নাম্বার বেডে ভর্তি হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন| ১৭ এপ্রিল সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায় তিনি নিজে বাদী হয়ে এজাহার দায়ের করেছেন।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এস আই মো: আমিনুল ইসলাম জানান, মিজানুর রহমান বাদী হয়ে একখানা কম্পিউটার টাউপকৃত এজাহার থানায় জমা দিয়েছেন| যার রেজি; নং ৬১৩, তাং ১৭ এপ্রিল ২৬। ঘটনা সরেজমিনে তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমাকে নিরীহ সরল মানুষ পেয়ে বিবাদীরা আমাকে শাররীক ও মানুষিক নির্যাতন করেছে| তাদের গরু ছাগল দিয়ে আমার ফসল নস্ট করেছে| ওই সকল সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে| আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচার দাবী করছি।

ঝালকাঠি জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আনিসুর রহমান আনিচ বলেন, মিজানুর রহমান ইউনিযন যুবদলের একজন ত্যাগী ভালো নেতা| সে অত্যন্ত সহজ সরল শান্তপ্রিয় মানুষ| যারা অন্যায়ভাবে হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি এবং এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
অভিযুক্ত মাইদুল জানান, গরু ছাগলে ফসল খেয়েছিল তা নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে| কে বা কারা তাকে কুপিয়ে তা তিনি জানেন না।


এই বিভাগের আরো খবর