শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”।
আজ সোমবার “সকাল সাড়ে ১০টায় নগরকান্দা উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এইচ এম নুরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহমিনা খানম, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির, নগরকান্দা থানার ওসি তদন্ত আব্দুর রজ্জাক, স্বাস্থ্য সহকারী কেরামত হোসেন সাগর,নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমা খানম প্রমুখ।
২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান থাকবে এই টিকাদান কার্যক্রম।নগরকান্দা উপজেলার মোট ২৪ হাজার ৩০৯ জন শিশুকে হাম ও রুবেলার টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হবে।নির্ধারিত কেন্দ্র থেকে আপনার শিশুকে টিকা প্রদান নিশ্চিত করুন। শিশুর সুস্থতা মানেই আমাদের আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ।