বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী পুলিশি হেফাজতে সিরাজগঞ্জের নদীর পাশ থেকে মরদেহ উদ্ধার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ক্রয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত -জরুরি ভিত্তিতে জ্বালানি তেল কিনবে সরকার আমতলীতে ১২ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল সার ও বীজ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসো. ময়মনসিংহের সভাপতি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক চন্দন পাঁচ পলিশ সুপারকে বদলী এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে :ইউএনও প্যাশন থেকে প্রফেশন—ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ক্রয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত -জরুরি ভিত্তিতে জ্বালানি তেল কিনবে সরকার

মাহফুজ জাহিদ
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে এই জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন-৫৯০ (১০ পিপিএম) ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ জ্বালানি তেল কেনা হবে।এতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আর্চার অ্যানার্জি এলএলসির নিকট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ইএন-৫৯০ (১০ পিপিএম) মানমাত্রার সালফারযুক্ত ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ব্যয় হবে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া বৈঠকে ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্পের ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড সুপারভিশন কনসালট্যান্ট (এমডিএসসি) প্যাকেজের আওতায় একক উৎসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্প সেবার জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি (জিইআর)।
প্রতিষ্ঠানটির সঙ্গে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ মাস সময়ের জন্য পরামর্শক সেবার নতুন চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৮৫৫ টাকা। স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি নিয়ে আসে।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক উন্মুক্ত দরপত্রে (ই-জিপি) সিস্টেমে ৭৫টি প্যাকেজের মাধ্যমে ৩০ কেজি ধারণক্ষম নতুন ৩ কোটি পিস হেসিয়ান বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১৫ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৬৪ টাকা। ৭৫টি প্যাকেজে ১৯টি দরদাতা প্রতিষ্ঠান থেকে এই হেসিয়ান বস্তা কেনা হবে।


এই বিভাগের আরো খবর