বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী পুলিশি হেফাজতে সিরাজগঞ্জের নদীর পাশ থেকে মরদেহ উদ্ধার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ক্রয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত -জরুরি ভিত্তিতে জ্বালানি তেল কিনবে সরকার আমতলীতে ১২ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল সার ও বীজ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসো. ময়মনসিংহের সভাপতি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক চন্দন পাঁচ পলিশ সুপারকে বদলী এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে :ইউএনও প্যাশন থেকে প্রফেশন—ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিডিং কর্মসূচি নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য সরবরাহসহ নানা অনিয়মের অভিযোগে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
প্রতিদিন এ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্কুলে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থীদের মাঝে যে খাবার বিতরণ করা হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যসম্মত নয় বলে অভিযোগ সচেতন মহলের।
বিশেষ করে বনরুটির প্যাকেটে উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় একই রুটি পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে। এমনকি অনেক রুটিতে ফাঙ্গাস দেখা যাচ্ছে।
আর এসব মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে এ উপজেলার প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থীরা এমনটাই আশংকা করছেন সচেতন মহল।
এছাড়াও ডিমের মান নিয়েও রয়েছে অভিযোগ। অনেক ক্ষেত্রে সরবরাহকৃত কলা কাঁচা বা শক্ত থাকে। প্যাকেটজাত ইউএইচটি দুধের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। তালিকায় বিস্কুট থাকার কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে সচেতনতার অভাবে অনেক শিক্ষার্থী এসব অনুপযোগী খাবার খেতে বাধ্য হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিভাবকদের দাবি, দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা হোক। সর্বোপরি স্বাস্থ্যমন্ত্রী ও মাননীয় সরকারের হস্তক্ষেপ কামনাও করেছেন অভিভাবকরা।


এই বিভাগের আরো খবর