শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু

মনিরুজ্জামান মনির, শেরপুর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

ড্রাম ট্রাকে ৪টি গরু দেখে স্থানীয়দের মাঝে সন্দেহ হওয়ায় স্থানীয় জনতা আটক করে পরে চোর চক্রের তিন সদস্যকে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ৬ ও ৭ নম্বর চরে ড্রাম ট্রাকে গরুসহ ৩ ব্যাক্তিকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে শেরপুর সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৪টি গরুসহ ৩ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মো. টিটু মিয়া, মো. নজরুল ইসলাম (৩৫) এবং মোসা. বরুণা আক্তার (৩৮)। শেরপুর সদর থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ড্রাম ট্রাক করে চারটি গরুসহ ছয়জন ব্যক্তি জামালপুরের ইসলামপুর উপজেলার দশানি নদীর পাড় সংলগ্ন এলাকায় নামানো হয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে। তবে সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

একপর্যায়ে চক্রের তিন সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় তিনজনকে আটক করা হয়। এ ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশকে অবহিত করা হয়। পরে রাতে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত গরুগুলো থানায় নিয়ে আসে।

এঘটনায় শেরপুর সদর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলা পক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পুরো চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


এই বিভাগের আরো খবর