শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান

প্রেস বিজ্ঞপ্তি
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

আজ ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল লক্ষ্য ছিল একটি জলবায়ু সহনশীল, অর্থনৈতিকভাবে শক্তিশালী, শিক্ষিত ও দক্ষ জনবল সমৃদ্ধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই দক্ষিণ-পশ্চিম অঞ্চল গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আমরা চেষ্টা করব এই অঞ্চলকে তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য। তিনি রেলপথ প্রতিষ্ঠা ও উন্নয়ন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এলাকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে জোর দেন। তিনি বলেন, সবাই আমরা কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এই এখানেই আমাদের রাজনীতিকদের চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ও তোকে ধারণ করে আমরা একসাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।

সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ডঃ খ. ম. কবিরুল ইসলাম। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চল সম্ভাবনাময় হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং কর্মসংস্থানের ঘাটতির কারণে এ অঞ্চলের উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি। তিনি আরও বলেন, “এই অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সুসমন্বিত পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা।” তিনি সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়নে শিক্ষা ও গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী না করলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়।” তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ফোরামের মহাপরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য একটি সুসংহত ও সমন্বিত রোডম্যাপ প্রণয়ন অত্যন্ত জরুরি। তিনি কৃষি, শিল্প, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়নের সমন্বিত অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পনা গ্রহণ করলে দক্ষিণ-পশ্চিম অঞ্চল দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।”

সম্মেলনে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক ও জয়েন্ট সেক্রেটারি মোঃ রুহুল আমিন তার মূল প্রবন্ধে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জলবায়ু সহনশীল কৃষি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, রপ্তানি বৃদ্ধির সুযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, “সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে এই অঞ্চল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
কুষ্টিয়া ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল গফুর মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আমির হামজা, কুষ্টিয়া ৪ মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আফজাল হোসেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, মেহেরপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তাজউদ্দিন খান মেহেরপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নাজমুল হুদা, ঝিনাইদহ ২ আসনের মাননীয় সংসদ আসনের জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মতিয়ার রহমান ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জনাব মোহাম্মদ আবু তালিব,‌ ঝিনাইদহের প্রশাসক জেলা পরিষদ জনাব মোঃ আব্দুল মজিদ। জুলাই বিপ্লবে শহীদ ইয়ামিনের পিতা মোঃ মহিউদ্দিন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন ও‌ ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান ‌এ কে এম শোয়েব।

বক্তারা সকল অংশীজনের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন। অন্যান্য বক্তারাও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর