শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

স্বাস্থ্যগত অবস্থা ও নারী হিসেবে বিবেচনাকে গুরুত্ব দিয়েছেন আদালত : আইনজীবী

মাহফুজ জাহিদ
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:২২ অপরাহ্ন

আদালতে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আইনজীবী নাজিয়া কিবরিয়া।

তিনি বলেন, সাবেক স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুরে উপস্থাপিত যুক্তিগুলোকে গুরুত্ব দিয়েছেন আদালত।

আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া জানান,সাবেক স্পিকারের পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, স্বাস্থ্যগত অবস্থা এবং নারী হিসেবে বিবেচনাকে গুরুত্ব দিয়ে আদালত জামিন দিয়েছেন।

আদালত থেকে বেল বন্ড কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন বলে ওই আইনজীবী জানান।

অন্য কোনো মামলায় আটকের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত সে ধরনের কোনো সম্ভাবনা নেই। তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং এখন চিকিৎসা সেবা নেবেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেফতার দেখানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় করা ওই মামলার এজাহারে অভিযোগ করা হয়, সংঘর্ষ চলাকালে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আসামি করা হয়।

তবে আসামিপক্ষের দাবি, ঘটনাস্থলে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।

উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরবর্তীতে আজকের শুনানিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে তার জামিন মঞ্জুর করা হল।


এই বিভাগের আরো খবর