রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে জনসেবায় বিশেষ ভূমিকা রেখে একজন মানবিক চিকিৎসক হিসেবে সাইদুল ইসলাম সাধারণ মানুষের কাছে খ্যাতি অর্জন করেছে।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে ডিএমএফ ডিগ্রী অর্জন করে গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করেন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম। অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে নিজের গ্রহণযোগ্যতার তৈরির পাশাপাশি দুঃস্থ অসহায় মানুষে সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে একজন মানবিক চিকিৎসক হিসেবে সাইদুল ইসলাম সবার নজর কেড়েছে। মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম ব্যক্তিগত ভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবি ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখেছেন। তিনি হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

তিনি নাগেশ^রী ব্লাড ব্যাংক, একতা সেবা ফাউন্ডেশন ও আলোকিত যুব সংগঠনের উপদেষ্টা এবং সবুজ বাংলাদেশ জেলা শাখার সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন। মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহায় তার ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সহ শীতের সময় দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। এছাড়াও তিনি কন্যা দায়গ্রাস্থ পিতা ও হত দরিদ্রদের মাঝে বিভিন্ন সময় আর্থিক অনুদান প্রদান করে থাকেন। হাসনাবাদ ইউনিয়নকে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় ভাবে বৃক্ষরোপণ ও মাদক মুক্ত যুব সমাজ গঠনে তিনি সর্বাত্মক ভাবে কাজ করে যাচ্ছেন। হাসনাবাদ ইউনিয়নের সাধারণ মানুষ মানবিক চিকিৎসক সাইদুল ইসলামকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়।
এ ব্যাপারে স্থানীয় যুবক মাসুদ রানা ও লিমন ইসলাম জানায়, আমাদের মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম হাসনাবাদ ইউনিয়নে হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। আমরা তাকে হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করি।
এ ব্যাপারে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম জানায়, আমার ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমত সাধারণ মানুষকে প্রয়োজনে সহায়তা দিয়ে আসছি। সাধারণ মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।


এই বিভাগের আরো খবর