ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বসাধারণের কথা চিন্তা করে এলাকাবাসীর বিদ্যুতের কষ্ট লাঘবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি , বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেছিলেন।
আজ নান্দাইলবাসীর চাহিদাকে গুরুত্ব দিয়ে “৭ মেগাওয়াট” বিদ্যুৎ নান্দাইলের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। যার কারণে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ এখন নান্দাইলের জন্য বরাদ্দ থাকবে। এতে করে লোড শেডিং অনেক অংশে কমে যাবে বলে আশা করা যায়। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার ভেরিফাই ফেসবুক পেইজে লিখেন আমার প্রানের নান্দাইলবাসী, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী, এই বরাদ্দ তারই জলজ্যন্ত প্রমান মাত্র ২ মাস অতিবাহিত হয়েছে সরকার গঠন হয়েছে এবং এই কম সময়ের মধ্যে এই বরাদ্দ নান্দাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী বাংলার প্রতিটি ঘরে আলোর বার্তা পৌঁছে দিচ্ছেন, তেমনি আজ আমার নান্দাইলকেও সেই আলোর অংশীদার করলেন। নান্দাইলের বিদ্যুৎ সমস্যার সম্পূর্ণ সমাধান হওয়ায় আমাদের এলাকার সকল মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এক নতুন গতির সঞ্চার করবে। এই উন্নয়ন নান্দাইলবাসীর অধিকার ,আমি আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
অপরদিকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।