“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরেরর প্রদান প্রদান সড়ক পদিক্ষণ শেষে জেলা ও দায়রা জজ আদালত শেরপুরের এজলাস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড কমিটি, শেরপুরের গৃহীত কার্যক্রম ও সফলতার প্রশংসা করেন এবং সরকারি খরচে আইনগত সহায়তা পেতে কমিটির কার্যক্রমকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এসময় জেলা ও দায়রা জজ আদালতে বিজ্ঞ বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসককে সিনিয়র জেলা ও দায়রা জজ ফুলেল শুভেচ্ছা জানান এবং শেরপুরে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাতে পারস্পরিক আস্থার ভিত্তিতে শেরপুরের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।