শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে

জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল

জাহিদ হোসেন, দিনাজপুর
শনিবার, ২ মে, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

জুলাই সনদ ২০২৫ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আপস করতে জানে না। আর কোন ফ্যাসিবাদি শাসন এই দেশে চলবে না। নয়া ফ্যাসিবাদি শাসন রুখে দেয়ার জন্য ১১ দলীয় ঐক্যের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

বক্তারা আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই যোদ্ধারা এক বছরের বেশি এই সরকারকে ক্ষমতায় থাকতে দিবে না। পুলিশ ও আর্মি দিয়ে জনগণের আন্দোলনকে ঠেকানো যাবে না।

বক্তারা বলেন, শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়া মুচলেকা দিয়ে রাজনীতি করেননি। তারা কারো সাথে আপস করেননি। এই জন্য বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়।
এই দেশে থাকতে হলে বাংলাদেশের মানুষের কাছে মুচলেকা দিয়ে থাকতে হবে।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মওলানা একেএম আফজালুল আনাম, সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মেহরাব আলী, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জাগপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, এনসিপি নেতা ইসমাইল হোসেন প্রমূখ।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


এই বিভাগের আরো খবর