রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রধান প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’ কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা শিশুর আবদার গাড়িবহর থামেলেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগ, ভিকটিমকে উদ্ধারের নির্দেশ আদালতের রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু

শিশুর আবদার গাড়িবহর থামেলেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

মনির হোসেন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
রবিবার, ৩ মে, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আবদার করে কান্না জুড়ে দেওয়া এক শিশুর আবেগে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গাড়িবহর থামিয়ে তাকে বুকে জড়িয়ে সেলফি তুলেছেন তিনি। হৃদয়স্পর্শী এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (২ মে) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়িবহর যাওয়ার সময় এক শিশু সামনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে। বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রী নিজের গাড়িবহর থামিয়ে শিশুটিকে গাড়ির ভেতরে নিয়ে আসেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি শিশুটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং মাথায় হাত বুলিয়ে তার কান্না থামান। পরে শিশুটির সঙ্গে ছবি ও সেলফি তোলেন।
গাড়িতে উঠে শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট তুলে দেয়। পরে চিরকুটটি পড়ে দেখা যায়, এতে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামের সঙ্গে তিনটি ভালোবাসার চিহ্ন আঁকা ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে এবং সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকীদিঘি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে।

শিশুটির বাবা বোরহান উদ্দিন পেশায় একজন ঠিকাদার এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বোরহান উদ্দিন মুঠোফোনে ঢাকা প্রতিদিনকে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেসকল প্রটোকল ভেঙে নিজের গাড়ি বহর থামিয়ে পরম আন্তরিকতা,স্নেহ মমতা ও ভালোবাসায় বুকে জড়িয়ে নিয়ে আমার শিশু সন্তানের ছবি তোলার আবদার পুরন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমার ছেলে তারেক রহমানের প্রতি যে আবেগ ও ভালোবাসা দেখিয়েছে, তা দেখে আমি একজন বাবা হিসেবে গর্বিত।’


এই বিভাগের আরো খবর