সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

মাহফুজ ইসলাম সবুজ,বরিশাল ব্যুরো
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:১০ অপরাহ্ন

বরিশালের কয়েকটি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় বরিশাল জেনারেল হাসপাতালে ঢুকে টেকনিশিয়ান কাম-টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে দায়িত্বরত অবস্থায় না পেয়ে সঙ্গে সঙ্গে ক্লোজড করেন। মন্ত্রী হাসপাতালে ময়লা আবর্জনা ও ক্লিনিক ডায়াগনস্টিকের দালালদের উপস্থিতিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল। সোমবার সকালে বরিশাল প্রবেশ করেই জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্য ছিল। আজ বরিশালে এসেছি। এখানের অবস্থা যে একেবারে খারাপ সেটা বলব না। একজন স্টাফকে অনুপস্থিত পেয়েছি, তিনি টিকিট কালেক্টরেট, ক্লোজড করে ফেলেছি।
আমি নির্দেশনা দিয়েছি প্রয়োজনে সব দালাল গ্রেপ্তারে। হাসপাতালের মধ্যে অনেক ময়লা-আবর্জনা পেয়েছি, বাথরুমের অবস্থা ভালো না। আউটডোরে ডাক্তার বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।
মন্ত্রী উল্লেখ করেছেন, এখানে শিশু হাসপাতালটি দ্রুত চালুর চেষ্টা করছি, যেন দক্ষিণাঞ্চলের শিশুরা এখান থেকেই ভালো সেবা পায়। আগামী জুলাই থেকে ১ লাখ জনবল নিয়োগ করতে যাচ্ছি। এতে জনবল সংকট সমস্যা কমবে। গত ১৭ বছরের দুঃশাসনে আমাদের হাতে কোনো টাকা-পয়সা নেই। কতগুলো বিল্ডিং করে রেখেছে কিন্তু জনবল নেই। এগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করছি।

হাম প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করে বলেন, হাম মোকাবিলায় একটি ভ্যাকসিনও আমাদের কাছে ছিল না। সেই অবস্থায় হাম মোকাবিলায় আমাদের বেগ পেতে হয়েছে। এখন আমাদের স্টক রয়েছে। যদি টিকা না পেতাম, তাহলে চোখের পানি আর থামত না। সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে স্বাস্থ্যমন্ত্রী নগরীর আমানতগঞ্জে শিশু হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, স্বাস্থ্য প্রকৌশলী বরিশাল বিভাগ মাসুদুল আলম,বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এসএম মনজুর এ এলাহীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর