সোমবার, ১১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমি বিবাদী পক্ষরা জবর দখল করতে যেয়ে বাড়ী-ঘর ও চিংড়ী ঘের লুপাট এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করায় বসতিদের এলাকা ছাড়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, উপজেলার আগড়ঘাটাস্থ কপোতাক্ষ নদের ভাঙ্গনে জেগে উঠা চরভরাটে জমি ৫৫ জন ভুমিহীনকে ৩ বিঘা করে বন্দোবস্ত দেয়া হয়। যা পার রামনাথ পুর গ্রাম নামে পরিচিত। সে অনুযায়ী উক্ত জমিতে বসতবাড়ী বানিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ তারা সেখানে বসবাস করছেন।
রোববার বিকেল ৫ টার দিকে হরিঢালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুখ হোসেন লাকির নেতৃত্বে ভুমিহীনদের বন্দোবস্তকৃত জমি জবর দখলে যায় ৪০-৫০ জন।

এ সময় তারা ভুমিহীনদের বসত বাড়ীতে যেয়ে হামলা চালিয়ে নারী-পুরুষদের বেধড়ক মারপিট করে জখম করে। এ ঘটনায় ফাইমা বেগম (২৮) কে জখম অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় হামিদ সরদার বাদী হয়ে রাতেই থানায় ইজহার দাখিল করেন।
আর এ খবর পেয়ে গভীর রাতে ইউপি সদস্য লাকির নেতৃত্বে আশরাফ শেখ, আজিজ শেখ, মজিদ শেখ, রহিম শেখ, ইউনুছ শেখ, হোসেন আলী শেখ, মোশাররফ চৌধুরী, শেখ রাজনসহ ৪০-৫০ জন ঘেরের বাঁধ কেটে মাছ লুপাট করে। এছাড়াও অগ্নি সংযোগ করে তপন বিশ্বাস ও সুতপ্ত গাইনের দুটি ঘর ভস্মীভূত করে দেন। এ সময় লোকজন জীবন রক্ষায় এলাকা ছেড়ে অন্যত্র চলে যান বলে ভুক্তভোগী সিরাজুল ইসলামসহ ভুমিহীনরা ভিডিও স্বাক্ষাত কালে বলেন।

তাদের দাবী নারীদের হেনস্থা করা হয়েছে, পুড়ে গেছে সাগরে মাছ ধরার দুটি বড় ফাস জাল যার মুল্য ৫ লক্ষাধিক টাকা। এ ছাড়া অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে ইউপি সদস্য লাকি বলেন, ঐ জমি রেকর্ডীয় জমি। আর আমি জনগণের প্রতিনিধিত্ব করি। তাদের দেখভালের দায়িত্ব আমার।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, একটা ইজহার দাখিল হয়েছে। পুলিশ তদন্ত করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর