বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন

আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও ‘মৎস্য হেরিটেজ’ হালদা নদীর পোনা উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বুধবার বিকেলে তিনি চট্টগ্রামের রাউজান অংশের গহিরা মোবারকখীল হ্যাচারির বিভিন্ন অবকাঠামো ও পোনা উৎপাদন ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশের মৎস্য খাতকে সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, হালদার ঐতিহ্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত কর্মকর্তারা হ্যাচারির বর্তমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রতিমন্ত্রী তা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি স্থানীয় ডিম সংগ্রহকারীদের সঙ্গেও কথা বলেন এবং রেণুর বর্তমান বাজারদর সম্পর্কে খোঁজখবর নেন। সংগ্রহকারীরা জানান, চলতি মৌসুমে প্রথম ধাপে উৎপাদিত প্রতি কেজি রেণু ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম, রাঙ্গুনিয়া নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, রাউজান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী প্রমুখ।


এই বিভাগের আরো খবর