শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান

লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি করতে হবে।

দক্ষ শ্রমিক তৈরি করতে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসংস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেয় শিক্ষিত দক্ষ শ্রমিক। তিনি বলেন,এলাকার প্রতিনিধিত্ব করতে হলে এলাকার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক বা মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরো বলেন,এলাকার উন্নয়ন হচ্ছে চলমান কাজ।উন্নয়ন কাজ আটকে থাকবে না,ধারাবাহিকভাবে হবে। আমাদেরকে শিক্ষিত ও দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্ব দিতে হবে। তবেই দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা ও বিদেশে গিয়ে কাজ না পাওয়ার হতাশা ও বিভিন্ন রকম হয়রানি থেকে শ্রমিকরা মুক্তি পাবে। মন্ত্রী বলেন তার জন্য আমি অন্ততপক্ষে চারটি ইংরেজি আরবি জাপানি ও কোরিয়া ভাষা শিখতে প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো।
শনিবার ১৬ মে দুপুরে গোয়াইনঘাট উপজেলার তোয়কুল কলেজের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত তোয়াকুল কলেজের আশ্রায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রুস্তমপুর ইউনিয়নের পিয়াইন নাতারখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামসু উদ্দিন আল আজাদের সঞ্চালনায়,
বিশেষ অতিথি বক্তব্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এলাকার শিক্ষিত তরুণরা যাতে সহজে সরকারি চাকরি পায় ও সরকারি খরচে বিদেশ যেতে পারে এবং উপজেলার শ্রমজীবী মানুষের রুটি রুজির একমাত্র মাধ্যম পাথর কোয়ারী সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার দাবি করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ড ( এন বি আর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ। তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ,দপ্তর সম্পাদক খায়রুল আমিন। শুভেচ্ছা বক্তব্যে কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার শিক্ষাঙ্গনে কলেজের সার্বিক সফলতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আজ পর্যন্ত ছোট-বড় অনুদান দিয়ে কলেজকে যারা এ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন তাদের প্রতি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,উপজেলা যুবদলের আহবায়ক শাহজাহান সিদ্দিকী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদির,রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব,যুবদল নেতা হেলাল আহমদসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর