সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক হাটহাজারীর ঐতিহ্যবাহী লাল মরিচ দেশসেরা, বিদেশেও রপ্তানি হচ্ছে লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫ পরিবার পেল ঢেউটিন ও সেলাই মেশিন টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো উলিপুরে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসা রাস্তা টেক্সটাইল খাতের আধুনিকায়নে সরকারি সহায়তা প্রয়োজন : প্রতিমন্ত্রী বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
রবিবার, ১৭ মে, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো।

৬ জিবি + ১২৮ জিবির নতুন এই স্মার্টফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। অপো এ৬কের প্রথম ভেরিয়েন্টটি গত মাসের শুরুতে সফলভাবে বাজারে উন্মোচিত হয়। এরই ধারাবাহিকতায়, ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতে নতুন ভ্যারিয়েন্টটি আনা হয়েছে, যা প্রতিদিনের এন্টারটেইনমেন্ট, গেমিং, মাল্টিটাস্কিং ও প্রোডাক্টিভিটিকে আরও সমৃদ্ধ করবে।
ব্যবহারকারীদের জন্য ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর প্রতিশ্রুতি নিয়ে নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, মনোমুগ্ধকর ভিজ্যুয়াল ও উন্নত ক্যামেরা ফিচারের মাধ্যমে ভারসাম্যপূর্ণ স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করে চলেছে অপো এ৬কে স্মার্টফোন।
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা বিভিন্ন ধরনের পরিস্থিতিতেও নিখুঁত ও উজ্জ্বল ছবি ধারণ করতে সক্ষম। পাশাপাশি, এর এআই পোর্ট্রেট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোড ফটোগ্রাফির মতো এআই-নির্ভর ফিচার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে; ফলে ব্যবহারকারীরা প্রতিটি মুহূর্তকে আরও সৃজনশীলভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন।
স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম সমৃদ্ধ এই স্মার্টফোন দৈনন্দিন ব্যবহার, স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ ও রেসপনসিভ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, যা সারাদিনের নির্ভরযোগ্য ব্যবহার ও দীর্ঘস্থায়ী স্থায়িত্বের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, দীর্ঘসময় ধরে কানেক্টিভিটি ও নিরবিচ্ছিন্ন বিনোদনের নিশ্চয়তা দিতে ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধা ও অপোর অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা আলট্রা-স্মুথ স্ক্রলিং ও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন ও ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “দেশের বাজারে আপো এ৬কের সফল উন্মোচনের পর ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে আমরা বেশ উৎসাহিত হয়েছি। ফলে, আমরা এখন নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্ট নিয়ে এসেছি। যে সকল ফোন ব্যবহারকারী তাদের দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে আরও স্মুথ পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা খুঁজছেন, এই স্মার্টফোনটি তাদের জন্য আনা হয়েছে। অপো সবসময় ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদার সাথে সংগতি রেখে নির্ভরযোগ্য প্রযুক্তি ও অর্থবহ উদ্ভাবন সকলের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এ৬কে স্মার্টফোন কিনলে ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, যা তাদের বাড়তি আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা দিবে। পাশাপাশি, এর সাথে আকর্ষণীয় লাইফস্টাইল গিফট জেতার সুযোগও থাকছে। যার মধ্যে রয়েছে অপো ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। এছাড়াও, ক্রেতারা সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন, যা এই ঈদে তাদের পছন্দের অপো স্মার্টফোনে আপগ্রেড করাকে আরও সহজ করে তুলবে।
৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯৯ টাকায়। ক্রেতারা দেশের যেকোনো অপো অনুমোদিত ব্র্যান্ড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন।


এই বিভাগের আরো খবর