সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌ আইইবির সেমিনারে বিদ্যুৎ খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের জমকালো পুরস্কার বিতরণী ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক হাটহাজারীর ঐতিহ্যবাহী লাল মরিচ দেশসেরা, বিদেশেও রপ্তানি হচ্ছে লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫ পরিবার পেল ঢেউটিন ও সেলাই মেশিন টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো উলিপুরে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসা রাস্তা টেক্সটাইল খাতের আধুনিকায়নে সরকারি সহায়তা প্রয়োজন : প্রতিমন্ত্রী বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা

মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

​মুন্সীগঞ্জ প্রতিনিধি
সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় অকাল প্রয়াত হওয়া দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

আজ সোমবার (১৮ মে) সকাল ৭টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর গ্রামে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই গ্রামেই তাঁর নানীর বাগান বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

তিনি জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির কন্যা এবং গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় রোববার রাতের সব আনুষ্ঠানিকতা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই কারিনার মরদেহ নিয়ে আসা হয় গজারিয়ায়। তাঁর নানা বাড়ি পুরান বাউশিয়া গ্রামে হলেও নানী ডা. জোহরা খানম পারুলের আব্দুল্লাহপুর গ্রামের বাগানবাড়িতে মরদেহ রাখা হয় এবং সেখানেই দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। প্রিয় তারকা ও এলাকার নাতনিকে শেষ বিদায় জানাতে স্থানীয়ভাবে মাইকিংও করা হয়েছিল। সোমবার সকালের জানাজায় স্থানীয় লোকজন অংশ নেন। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক আবহে সম্পন্ন করা হয়। সেখানে মোবাইল বা ক্যামেরা নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এমনকি গণমাধ্যমকর্মীদেরও ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।

দাফন শেষে প্রয়াত কারিনা কায়সারের ছোট ভাই সাদাত হামিদ গণমাধ্যমকর্মীদের বলেন, “ঢাকায় তিনটি জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে গণমাধ্যমকর্মীরা ছিলেন। তবে দাফনের সময় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কোনো মিডিয়াকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা মূলত প্রচার ও অতিরিক্ত লোকসমাগম থেকে কিছুটা আড়ালে থাকার জন্যই গ্রামে এসেছি। আশা করি আপনারা আমাদের মানসিক অবস্থা ও বিষয়টি বুঝতে পেরেছেন।”

উল্লেখ্য, দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা। রোববার (১৭ মে) বিকেলে বিমানযোগে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছালে পিতা কায়সার হামিদসহ স্বজনরা অশ্রুসিক্ত নয়নে মরদেহ গ্রহণ করেন। এরপর ঢাকায় জানাজা ও শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গজারিয়ায় আনা হয়।


এই বিভাগের আরো খবর