সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌ আইইবির সেমিনারে বিদ্যুৎ খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের জমকালো পুরস্কার বিতরণী ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক হাটহাজারীর ঐতিহ্যবাহী লাল মরিচ দেশসেরা, বিদেশেও রপ্তানি হচ্ছে লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫ পরিবার পেল ঢেউটিন ও সেলাই মেশিন টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো উলিপুরে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসা রাস্তা টেক্সটাইল খাতের আধুনিকায়নে সরকারি সহায়তা প্রয়োজন : প্রতিমন্ত্রী বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা

হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৫২ অপরাহ্ন

উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিশেষ বৈঠকে সংগঠনের ঐক্য ও আকিদাগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

রোববার সকালে প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, “হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই। এ সংগঠন নিয়ে অতীতে যা শুনেছেন সবই ষড়যন্ত্র। আকিদার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। তবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের ছোবল থেকে সকলকে সাবধান থাকতে হবে।”
তিনি আরও বলেন, “মনে রাখতে হবে খেলাফত মজলিস একটি রাজনৈতিক দল, হেফাজতে ইসলাম আকিদাভিত্তিক সংগঠন। রাজনৈতিক ঐক্যের প্রশ্নে আমরা জামায়াতে ইসলামীর সাথে ১১ দলীয় জোট করেছি। সেটা ছিল রাজনৈতিক ঐক্যমত। কিন্তু আকিদার জায়গায় হেফাজত পূর্বের ন্যায় এক ও অভিন্ন।”

এ সময় হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সংগঠনের অভ্যন্তরে বিভেদের গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, “ইসলাম রক্ষার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।”
এর আগে সকাল ৯টা থেকে বাবুনগর মাদ্রাসা অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সংগঠনের ঐক্য ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসীম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, আল্লামা বশিরুল্লাহ, মাওলানা আতাউল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর